ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

মাধবপুরের বহরা ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

বহরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সৌদি আরব প্রবাসী আলহাজ্ব শাহ মো. নুরুল হকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন শাহ মো. শামস। এ সময় স্থানীয় জনগণের মাঝে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই সাধারণ মানুষের মধ্যে মাদকের ভয়াবহতা তুলে ধরতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

error:

মাধবপুরের বহরা ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

আপডেট সময় ০৪:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬