ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি Logo মাধবপুরে র‍্যাবের অভিযানে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারি, ৮ শিক্ষার্থী বহিষ্কার। Logo রাজধানীতে বিশেষ অভিযান: মোহাম্মদপুর, লালবাগ ও বংশালে গ্রেপ্তার ৪৫ Logo সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo সেপ্টেম্বরেই বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া Logo ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস, দীর্ঘ চিকিৎসা শেষে ঢাকায় ফেরার প্রস্তুতি Logo হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা Logo হাইমচরে অপরাধ দমনে কঠোর অবস্থানের আহ্বান এমপি মানিকের

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলার চেষ্টাকালে বিজিবির ছোড়া গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। তবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার রাত ১০টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন।

বিজিবি সূত্র জানায়, বিয়ানীবাজার (৫২ বিজিবি) ব্যাটালিয়নের একটি টহল দল বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করা হলে তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হন। পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

error:

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

আপডেট সময় ০৬:৫৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬