ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাধবপুরের কালিগঞ্জ বাজারে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ আটক ১

জালাল উদ্দিন লস্কর, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি মো. শাহ আলম (৩৮)। তিনি উপজেলার ছাতিয়াইন উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. ডোগাই মিয়া এবং মাতা আনোয়ারা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে মাধবপুর থানার ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন শাহ আলমকে তল্লাশি করে তাঁর হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

অভিযানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে এসআই সাকিব হোসেন, এসআই স্বপন চন্দ্র, এএসআই মো. নাঈম মিয়া, এএসআই গোলাম সারোয়ারসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, আটক শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি জেলার মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের দাবি, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

মাধবপুরের কালিগঞ্জ বাজারে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ আটক ১

আপডেট সময় ০৬:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬