ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২৪ ঘণ্টায় ৫৫ বিজিবির পৃথক অভিযানে অর্ধকোটি টাকার চোরাই মালামাল ও মাদক জব্দ, আটক ১ Logo কারাগারে ‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক মুজিব পরদেশী Logo লাখাইয়ে পৈতৃক ভিটার বিরোধে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ Logo লাখাইয়ের পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন Logo মাধবপুরে সোনাই নদীতে ময়লার স্তুপ, দূষণে হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য Logo পরকীয়ার অভিযোগে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া Logo হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo কালাউক বাজারে নৈশপ্রহরীদের মধ্যে পোশাক ও আইডি কার্ড বিতরণ Logo লাখাইয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নাটকীয়তা Logo মাধবপুরের ঝুঁকিপূর্ণ সেতু: দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা

পাখির সঙ্গে সংঘর্ষ, বিমানের ইঞ্জিনে আগুন

(বাংলার খবর ডেস্ক)

যুক্তরাষ্ট্রে পাখির সঙ্গে একটি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায়। ফলে জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি। স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

এনবিসি নিউজের এক প্রতিবেদন মতে, স্থানীয় সময় শনিবার (১ মার্চ) সকাল ৮টার দিকে নিউইয়র্ক বিমানবন্দরে ফেডএক্সের একটি কার্গো বিমান পাখির সঙ্গে ধাক্কা খায়। এতে বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। যা বিমানটিকে জরুরি অবতরণ করতে বাধ্য করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটি যখন উড়ছিল, তখন তার ডান ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। এ ঘটনা একাধিক ভিডিওতে ধরা পড়ে যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। 
 
ভিডিওতে দেখা যায়, বিমানটি ডানদিকে বাঁক নিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ করেই বিস্ফোরণের মতো আওয়াজ শোনা যায়। একটি ভিডিওতে শোনা যায়, কেউ হতভম্ব হয়ে চিৎকার করে বলছেন, ‘ওহ মাই গড, ওহ মাই গড।’ তবে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
এ ঘটনায় ফেডএক্স জানিয়েছে, বিমানটি নিউইয়র্ক বিমানবন্দর থেকে ইন্ডিয়ানাপোলিসের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। পাখির আঘাতের পর বিমানের পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন এবং ৮:০৭ মিনিটে বিমানটির নিরাপদ অবতরণে সক্ষম হন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত থাকলেও পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ফেডএক্স তাদের ক্রু এবং বিমান উড্ডয়ন সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।
 
মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করবে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে পাখির আঘাতে বিমান চলাচলে ১৯ হাজার ৬০৩টি ঘটনা রিপোর্ট হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বৃদ্ধি।
১৯৮৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাখির আঘাতে ৭৬ জনের মৃত্যু হয়েছে এবং ১২৬টি বিমান ধ্বংস হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় ৫৫ বিজিবির পৃথক অভিযানে অর্ধকোটি টাকার চোরাই মালামাল ও মাদক জব্দ, আটক ১

error:

পাখির সঙ্গে সংঘর্ষ, বিমানের ইঞ্জিনে আগুন

আপডেট সময় ০৭:৫১:২৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫