ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর Logo মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলি গ্রেপ্তার Logo লাখাইয়ে রোপা আমনের আবাদ শেষ পর্যায়ে, সবুজে ছেয়ে গেছে হাওর

পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায়

চলতি বছরের শুরুতে বানিয়াচং থানায় হামলা ও পুলিশ সদস্য এসআই সন্তোষ চৌধুরীকে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার দাবি করে আলোচনায় আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহাদী হাসান এবার নিজের নিরাপত্তার জন্য পুলিশের আশ্রয় নিয়েছেন।

বুধবার হবিগঞ্জ সদর থানায় গিয়ে মৌখিক অভিযোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদী হাসান। এর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে তিনি দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধাওয়া করছেন এবং হামলার আশঙ্কায় তিনি থানায় আশ্রয় নিয়েছেন।

লাইভ ভিডিওতে মাহাদী হাসান বলেন, তার ওপর হামলার উদ্দেশ্যে ধাওয়া দেওয়া হচ্ছে এবং তিনি আত্মরক্ষার জন্য হবিগঞ্জ সদর থানায় অবস্থান নিয়েছেন। তিনি আরও দাবি করেন, ড্রাইভিং পরীক্ষায় অংশ নিতে যাওয়ার সময় তাকে অনুসরণ করা হয়।

এর আগে গত ২ জানুয়ারি এক যুবককে ছাড়িয়ে নিতে শিক্ষার্থীদের একটি দল নিয়ে শায়েস্তাগঞ্জ থানায় যান মাহাদী হাসান। সে সময় ওসির কক্ষে বসে তিনি বানিয়াচং থানায় অগ্নিসংযোগ এবং এসআই সন্তোষ চৌধুরীকে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার দাবি করে বক্তব্য দেন। ওই বক্তব্য দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

পরবর্তীতে ৩ জানুয়ারি পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে পরদিন আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্যকে কেন্দ্র করে মাহাদী হাসানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বিরোধ রয়েছে বলে জানা গেছে।

তিনি বলেন, হামলার অভিযোগসংক্রান্ত ভিডিওতে ছাত্রদলের কোনো নেতাকর্মীকে শনাক্ত করা যায়নি এবং মাহাদী হাসানও কাউকে সুনির্দিষ্টভাবে দেখাতে পারেননি। তিনি একটি মৌখিক অভিযোগ দিয়েছেন এবং বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। বর্তমানে তিনি থানাতেই অবস্থান করছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

error:

পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায়

আপডেট সময় ০৪:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬