ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

হবিগঞ্জে কাস্টমস কর্মকর্তার সীল-স্বাক্ষর জাল করে অবৈধভাবে জিরা পরিবহনের চেষ্টা, ৮০ লাখ টাকার জিরা জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

কাস্টমস কর্মকর্তার সীল ও স্বাক্ষর জাল করে ভুয়া আমদানি-সংক্রান্ত নথিপত্র তৈরি করে অবৈধভাবে ভারতীয় জিরা পরিবহনের অভিযোগে প্রায় ৮০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৩০০ কেজি (২১০ বস্তা) ভারতীয় জিরা এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার অভ্যন্তরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া রেলক্রসিং এলাকায় একটি অস্থায়ী তল্লাশি চেকপোস্ট স্থাপন করা হয়।

রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে চেকপোস্ট থেকে প্রায় ২০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি কাভার্ড ভ্যানের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় গাড়িটি তল্লাশি করে ২১০ বস্তাভর্তি ৬ হাজার ৩০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

তল্লাশির সময় কাভার্ড ভ্যানের ড্যাশবোর্ড থেকে বিভিন্ন কাগজপত্র, স্ক্যানকৃত নথি, ভুয়া সীল এবং কাস্টমস কর্মকর্তার অফিসিয়াল সীল-স্বাক্ষর জাল করে তৈরি করা Bill of Entry/Export-সংক্রান্ত চালান কপি উদ্ধার করা হয়।

পরে বিজিবি তামাবিল ল্যান্ড কাস্টমস স্টেশন, সিলেটের সহকারী রেভিনিউ অফিসারের সঙ্গে যোগাযোগ করে নথিগুলো যাচাই করলে সেগুলো জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। এরপর কাস্টমস কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে অবৈধভাবে পণ্য পরিবহনের অভিযোগে জিরার চালানটি জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা আমদানি-নিষিদ্ধ জিরা ও সংশ্লিষ্ট মালামাল যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতি সুরক্ষা এবং সীমান্ত এলাকায় চোরাচালান সম্পূর্ণরূপে দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২

error:

হবিগঞ্জে কাস্টমস কর্মকর্তার সীল-স্বাক্ষর জাল করে অবৈধভাবে জিরা পরিবহনের চেষ্টা, ৮০ লাখ টাকার জিরা জব্দ

আপডেট সময় ১১:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬