ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানী ঢাকায় স্পিকারের সরকারি বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে হবিগঞ্জ জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল তার নির্বাচনী এলাকা মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় স্পিকারের কাছে তুলে ধরেন। তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, সড়ক ও যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, শিল্প বিনিয়োগ বৃদ্ধি, হাসপাতালের সুযোগ-সুবিধার উন্নয়ন এবং চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাটের জনগণ দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন প্রত্যাশা করে আসছেন। এসব প্রত্যাশা বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন। সরকারের সহযোগিতায় এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার নির্বাচনী এলাকার জনগণ দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাকে বিপুল সমর্থন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। জনগণের প্রত্যাশা পূরণ করা এখন আমার প্রধান দায়িত্ব। তাই জনকল্যাণে সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছি।”

তিনি আরও বলেন, “মাধবপুর ও চুনারুঘাটের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা এ এলাকার উন্নয়নে আন্তরিক সহযোগিতা করবেন।”

সৌজন্য সাক্ষাতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। সচেতন মহলের মতে, নির্বাচনী এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জাতীয় পর্যায়ে উপস্থাপনের মাধ্যমে মাধবপুর ও চুনারুঘাটের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

বার্তা প্রেরক : মো. আইয়ুব খান

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৮:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬