
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে জরুরি প্রেস ব্রিফিং করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে দলের অবস্থান তুলে ধরবেন ডা. শফিকুর রহমান। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।
রাষ্ট্রপতির পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান পরিস্থিতি ও পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে এ ব্রিফিংয়ে দলের আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাংলার খবর ডেস্ক : 


























