ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন আটকে আছেন সীমান্তের শূন্যরেখায়

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে ১০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। বর্তমানে তারা বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের বোম্বে তলা এলাকার সীমান্তবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন।

সোমবার গভীর রাতে কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করে।

বিজিবি সূত্রে জানা গেছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ১০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহলরত সদস্যরা তাদের আটকে দেন। পরে তারা ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে অবস্থান নেয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন বর্তমানে বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের শূন্যরেখায় অবস্থান করছেন।

তিনি আরও জানান, বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। সমস্যা সমাধানে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আটকে থাকা ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন আটকে আছেন সীমান্তের শূন্যরেখায়

আপডেট সময় ০৮:৩২:০৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬