ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

স্বচ্ছতা গ্রুপের ঘর উপহার পেলেন বিধবা আম্বিয়া খাতুন

শেখ ইমন আহমেদ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার অনলাইনভিত্তিক সামাজিক সংগঠন ‘স্বচ্ছতা গ্রুপ’-এর ১০৬তম মানবিক কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯ মে) উপজেলার বহরা ইউনিয়নের আশ্রবপুর গ্রামে অসহায় বিধবা আম্বিয়া খাতুনের জন্য নতুন ঘর নির্মাণ করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে অসুস্থতাজনিত কারণে আম্বিয়া খাতুনের স্বামী মারা যান। এরপর সন্তানদের নিয়ে চরম অসহায় অবস্থায় পড়েন তিনি। অভাব-অনটনের মধ্যে ভাঙাচোরা একটি ঘরে বসবাস করছিলেন। বৃষ্টি হলেই ঘরের চাল দিয়ে পানি পড়ে সবকিছু ভিজে যেত। বসবাসের মতো ন্যূনতম পরিবেশও ছিল না।

বিষয়টি স্বচ্ছতা গ্রুপের সদস্য সিদ্দিক মিয়ার নজরে এলে সংগঠনটি আম্বিয়া খাতুনের জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেয়। অবশেষে সকলের সহযোগিতায় ঘরের কাজ সম্পন্ন করে তা উদ্বোধন করা হয়।

স্বচ্ছতা গ্রুপের সদস্য সাকিব আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ফরিদুর রহমান, বহরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেন ও ইদ্রিস আলী সর্দার।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বচ্ছতা গ্রুপের সদস্য মুফতি শফিকুল ইসলাম ডালিম, খাইরুল ইসলাম খান, রাসেল আহমেদ, সালা উদ্দিন রনি, শেখ ইমন আহমেদ, মসিউর রহমান মামুন, সাব্বির হোসেন সাগর, সিদ্দিক মিয়া, চন্দন কর্মকার, মোহাম্মদ আলী, এনামুল ইসলাম, আব্দুল কাদির, সেলিম মিয়া, জহির উদ্দিন, জসীম উদ্দিন, মাহদী হাসান ও মো. ফাহিমসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা দেশ ও প্রবাসে অবস্থানরত স্বচ্ছতা গ্রুপের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কাজে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

স্বচ্ছতা গ্রুপের ঘর উপহার পেলেন বিধবা আম্বিয়া খাতুন

আপডেট সময় ১০:৩৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬