ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo মাধবপুরে নারীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা Logo উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল Logo মাধবপুরে সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু Logo লাখাইয়ে মিনিবাসের ধাক্কায় দুমড়েমুচড়ে মিশুক, আহত ২ Logo মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২ Logo লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মালবাহী পিকআপ, আহত ৩ Logo লাখাইয়ে বিলে বিষ প্রয়োগের অভিযোগ, ১৫-২০ লাখ টাকার মাছ নিধন Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস.এফ.এ.এম. শাহজাহান Logo মালদ্বীপে সংবর্ধিত ফেনী জেলা বিএনপির দুই নেতা

লাখাই কলেজের প্রভাষক নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার

লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন তিনি।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নারাইনপুর গ্রামের কৃতি সন্তান নজরুল ইসলাম একজন দায়িত্বশীল শিক্ষক, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে এলাকায় সুপরিচিত। সমাজের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান এবং সাহসী ভূমিকার কারণে তিনি স্থানীয়ভাবে বিশেষ সুনাম অর্জন করেছেন।

সহকর্মী ও এলাকাবাসীর মতে, নজরুল ইসলাম অত্যন্ত নিরহংকারী ও মানবিক গুণসম্পন্ন একজন মানুষ। শিক্ষা বিস্তারের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতেও তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হামজা মাহমুদ এক শুভেচ্ছা বার্তায় বলেন, নজরুল ইসলাম শুধু একজন দক্ষ শিক্ষকই নন, বরং কলেজের সার্বিক উন্নয়নে নিবেদিতপ্রাণ একজন ব্যক্তি। দায়িত্ব পালনে তার আন্তরিকতা ও কর্মনিষ্ঠা সবার কাছে প্রশংসিত।

জন্মদিন উপলক্ষে সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

error:

লাখাই কলেজের প্রভাষক নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার

আপডেট সময় ০৮:৩৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬