ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

লাখাইয়ে পুলিশের ঝটিকা অভিযানে ৩ মোটরসাইকেল জব্দ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে লাখাই থানা পুলিশ। অভিযানে বৈধ কাগজপত্র ও নম্বর প্লেটবিহীন তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

থানা সংলগ্ন ফায়ার সার্ভিস অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। লাখাই থানার এসআই মুন্না মিয়া ও এসআই শাকির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।

অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ নম্বর প্লেট না থাকায় তিনটি মোটরসাইকেল আটক করা হয়। পরে জব্দ করা যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লাখাই থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। নম্বরবিহীন যানবাহন এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

লাখাইয়ে পুলিশের ঝটিকা অভিযানে ৩ মোটরসাইকেল জব্দ

আপডেট সময় ০৯:০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬