ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পুলিশের পোশাক পরে মহাসড়কে ডাকাতি, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩ Logo ঘোড়ার পা ভাঙার প্রতিশোধ, নাকি এক বীরের জেদ? লাখাই থানা প্রতিষ্ঠার প্রচলিত ইতিহাস Logo লাখাইয়ের ফরদাবাদে ৩০০ ফুটের নড়বড়ে বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী সেতুর দাবিতে এলাকাবাসী Logo বিশ্বকাপ উন্মাদনায় শাহজালালপুরে প্রীতি ফুটবল ম্যাচ, উৎসবমুখর পরিবেশ Logo সাতছড়িতে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে মতবিনিময় সভা, নজরদারি বাড়ানোর আহ্বান Logo মানুষের সেবা করেই জনগণের আস্থা অর্জন করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল Logo লাখাইয়ের বুল্লা বাজারে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট Logo বিশ্বকাপজয়ীদের জন্য এবার নতুন সম্মাননা, প্রথমবার দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং Logo লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, শুরু হলো তথ্য সংগ্রহ Logo সাতছড়ি সড়ক ধসে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ, বিকল্প পথ ব্যবহারের পরামর্শ

ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ: এমপি ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, খেলাধুলা একটি জাতির গর্ব ও অহংকার। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি দেশের পরিচয় ও মর্যাদা তুলে ধরার অন্যতম শক্তিশালী উপায়। খেলাধুলার মাধ্যমে একটি দেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করতে পারে।

সোমবার বিকেলে মাধবপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ আজ বিভিন্ন খেলাধুলায় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।

এমপি ফয়সল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্রীড়া উন্নয়ন ও যুবসমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন, যা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের উন্নয়ন ও তরুণ সমাজের অগ্রগতিতে নিরলসভাবে কাজ করেছেন।

তিনি শিশুদের উদ্দেশে বলেন, “আজকের এই ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই একদিন দেশ পরিচালনা করবে এবং নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহাজাহান বলেন, খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এটি শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি মানসিক বিকাশ ঘটায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং শৃঙ্খলা ও সময়নিষ্ঠা শেখায়।

তিনি আরও জানান, খেলাধুলার উন্নয়নে মাঠ সংরক্ষণ, ক্রীড়া সামগ্রী সরবরাহ বৃদ্ধি, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং স্কুলভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। এই অঞ্চল থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি করাই তাদের লক্ষ্য।

খেলায় বালক বিভাগে আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে মৌজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালিকা বিভাগে সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয় জোয়ালভাঙ্গা দলকে হারিয়ে শিরোপা অর্জন করে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

পুলিশের পোশাক পরে মহাসড়কে ডাকাতি, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩

ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ: এমপি ফয়সল

আপডেট সময় ০৭:১৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬