ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত

দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদে নির্বাচন হওয়ার কথা ছিল।

বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এই নির্বাচন স্থগিত করা হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জ্বালানি সংকটের কারণে নির্বাচনে অংশগ্রহণকারী আইনজীবীদের সারাদেশে নির্বাচনি প্রচারণা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন বার সমিতির পক্ষ থেকে প্রাপ্ত আবেদন ও অনুরোধও বিবেচনায় নেওয়া হয়েছে।

তাই পরিস্থিতি বিবেচনায় বার কাউন্সিল নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন তারিখ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত

আপডেট সময় ১১:০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬