ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক তিন অভিযানে ভারতীয় মদ জব্দ Logo ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল Logo ৩৮ পিস ইয়াবাসহ লাখাইয়ে দুই ব্যক্তি গ্রেপ্তার Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার উদ্যোগ Logo প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শন: আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিবি Logo কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান Logo লাখাই-হবিগঞ্জ সড়কে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে চালক-যাত্রীরা Logo লাখাইয়ে নিজ অর্থায়নে রাস্তা সিসি ঢালাই করলেন চেয়ারম্যান নোমান সারোয়ার জনি Logo নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৮৬ জনের নিয়োগ, আবেদন শুরু Logo মাধবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন মেয়র পদপ্রার্থী সোলাইমান মিয়া

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ে নতুন ভাবনা সরকারের

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি নির্বাচনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে সরকার।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, স্কুল, কলেজ ও মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি কমিশন গঠন করে তাদের মাধ্যমে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা যেতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় করা হয়।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কী শেখানো হবে সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রে শিক্ষকরা যথাযথভাবে পাঠদান না করায় অভিভাবকেরা কোচিং বা গৃহশিক্ষকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। এ প্রবণতা থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিলের সমালোচনার জবাবে তিনি বলেন, লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক উপায় নয় এবং এটি ধনী-গরিবের বৈষম্য কমাতে পারে না। তিনি দাবি করেন, লটারির মাধ্যমে ভর্তি হলেও অনেক ক্ষেত্রে তদবির বা পক্ষপাতিত্বের বিষয় জড়িত থাকে, যা স্বচ্ছতার প্রশ্ন তোলে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের সব জায়গাতেই ভালো স্কুল রয়েছে। তবুও অভিভাবকেরা কেন নিজ এলাকার স্কুলে সন্তানদের ভর্তি না করিয়ে অন্যত্র পাঠাতে চান, সে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক তিন অভিযানে ভারতীয় মদ জব্দ

error:

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ে নতুন ভাবনা সরকারের

আপডেট সময় ০৯:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬