ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন Logo বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল Logo ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন Logo লাখাইয়ের বুল্লা বাজারে সিসি ক্যামেরা অচল, দফায় দফায় চুরিতে ব্যবসায়ীদের আতঙ্ক Logo এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Logo বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর ইউএনও উজ্জ্বল রায়ের অভিযান, ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে

লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা, কুচকাওয়াজ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কৃষ্ণপুর বধ্যভূমি ও উপজেলা পরিষদের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা পরিষদ হ্যালিপ্যাড মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ জি কে গউছ।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় আলোচনা পর্ব। এতে বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাখাই থানার ওসি জাহিদুল হক, উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম এবং সাংবাদিকদের পক্ষে উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মৃতিচারণ করেন তাজুল ইসলাম, নুরুল ইসলাম ও কেশব চন্দ্র রায়।

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বিকেলে হ্যালিপ্যাড মাঠে উপজেলা পরিষদ একাদশ ও বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন

error:

লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট সময় ০৮:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬