ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল Logo দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরার নির্দেশ Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল

মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের চিকিৎসা সহায়তা পেলেন ফজলু মিয়া

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে অনলাইনভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্রুপ-এর ১০৪তম মানবিক কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এ কার্যক্রমের আওতায় উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়ন পরিষদের হলরুমে অসুস্থ ফজলু মিয়ার চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। স্বচ্ছতা গ্রুপের সদস্য ইয়াকুব আলীর প্রস্তাবে নিজনগর গ্রামের বাসিন্দা ফজলু মিয়াকে এই সহায়তা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কিডনি সমস্যাজনিত কারণে ফজলু মিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। আর্থিক সংকটের কারণে তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে স্বচ্ছতা গ্রুপ মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল আনোয়ারুল হক মির্জা, জাহিদুর রহমান, রফিকুল ইসলাম, আলাউদ্দিন, বিএনপি নেতা জমশেদ আলী, কফিল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া স্বচ্ছতা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন মুফতি শফিকুল ইসলাম ডালিম, শেখ ইমন আহমেদ এবং ক্যাশিয়ার হামিদুর রহমান।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে অনলাইন মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে স্বচ্ছতা গ্রুপ মাধবপুর উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড

error:

মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের চিকিৎসা সহায়তা পেলেন ফজলু মিয়া

আপডেট সময় ০৭:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬