ঢাকা ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে দুর্গাপূজাকে ঘিরে মনের মাধুরী দিয়ে প্রতিমা গড়ছেন কারিগররা Logo নিখোঁজের দুই দিন পর মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo মাধবপুরে তালবীজ রোপণে সবুজ স্বপ্ন, সড়কের পাশে গড়ে উঠছে ছায়ার ভবিষ্যৎ Logo মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন Logo যুবদল সভাপতির বক্তব্যের প্রতিবাদে হাইমচর জামায়াতের বিবৃতি Logo হরিপুরে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দুই পাড়ে হাজারো দর্শনার্থীর ঢল Logo মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক Logo নোয়াপাড়ায় ৩০৫ জনের চোখ পরীক্ষা, ছানি শনাক্ত ৫৫ জন Logo সাবেক প্রধান শিক্ষকের বাসায় চুরি, হাত-পা ও চোখ বেঁধে লুট Logo গুলিস্তানে জাসদ কার্যালয়ের সামনে থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আটক

৪ বছর পর গম রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

দীর্ঘ চার বছর পর গম রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত। এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশটির বাণিজ্য বিভাগ এই সিদ্ধান্ত কার্যকর করেছে।

ভারত সরকারের এ সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে গম সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে গম আমদানিনির্ভর দেশগুলোর জন্য নতুন করে আমদানির সুযোগ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

জানা গেছে, অভ্যন্তরীণ বাজারে গমের মূল্য বৃদ্ধি পাওয়ার অজুহাতে ২০২২ সালের মে মাসে গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত। এর ফলে স্থলবন্দরসহ বিভিন্ন পথ দিয়ে গম রপ্তানি কার্যত বন্ধ হয়ে যায়।

আমদানিকারকরা জানিয়েছেন, বর্তমানে ভারতের বাজারের তুলনায় দেশের বাজারে গমের দাম তুলনামূলকভাবে কম রয়েছে। এ কারণে এখনই বড় পরিসরে গম আমদানির সম্ভাবনা কম। তবে নতুন মৌসুমের গম বাজারে আসার পর ভারতের বাজারে দাম কমলে তখন আমদানি শুরু হতে পারে বলে তারা আশা করছেন।

বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার খাদ্যশস্য বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে গমের দামে স্থিতিশীলতা আসার সম্ভাবনাও রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে দুর্গাপূজাকে ঘিরে মনের মাধুরী দিয়ে প্রতিমা গড়ছেন কারিগররা

error:

৪ বছর পর গম রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

আপডেট সময় ০৬:১৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬