ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় ৩০৫ জনের চোখ পরীক্ষা, ছানি শনাক্ত ৫৫ জন Logo সাবেক প্রধান শিক্ষকের বাসায় চুরি, হাত-পা ও চোখ বেঁধে লুট Logo গুলিস্তানে জাসদ কার্যালয়ের সামনে থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আটক Logo মাধবপুরে ভোররাতে পুলিশের অভিযান, ১২৫ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ Logo লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই গর্ভবতী গাভীর মৃত্যু, নিঃস্ব দরিদ্র খামারি Logo লাখাইয়ে বসতঘরের টাইলস খুঁড়ে ১৪ পদ্মগোখরা ও ২৮ ডিম উদ্ধার Logo অপ্রতিম হত্যা: শোকের মধ্যেই বাবা-মাকে অজ্ঞাত নম্বর থেকে হুমকি Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি, সরকারি চাকরিজীবীদেরও মিলতে পারে দীর্ঘ ছুটি Logo পুলিশকে গোয়েন্দা সক্ষমতা কাজে লাগিয়ে আওয়ামী লীগের সম্পৃক্তদের আইনের আওতায় আনার নির্দেশ

নোয়াপাড়ায় ৩০৫ জনের চোখ পরীক্ষা, ছানি শনাক্ত ৫৫ জন

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নকে শতভাগ ছানিমুক্ত করার লক্ষ্যে চলমান কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় আউটরিচ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে ৩০৫ জনের চোখ স্ক্রিনিং করা হয়।

স্ক্রিনিং শেষে ৫৫ জনের চোখে ছানি শনাক্ত করা হয়। তাদের মধ্যে ৫২ জনকে ছানি অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনজন রোগী উপস্থিত না থাকায় তাদের ভর্তি করা সম্ভব হয়নি।

কর্মসূচিতে ১৭৪ জন রোগীকে চশমা এবং ২৪৮ জনকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি আগতদের ডায়াবেটিস পরীক্ষা করা হলে ১২৭ জনের ডায়াবেটিস শনাক্ত হয়।

দ্বিতীয় আউটরিচ কর্মসূচি উপলক্ষে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপক ড. আশরাফুল আলম, বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. সাদিক আহমেদ, স্থানীয় ইউপি সদস্য নুরুল হাসান তপুসহ সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, নোয়াপাড়া ইউনিয়নের কোনো বাসিন্দা যেন ছানির কারণে দৃষ্টিশক্তি হারিয়ে না ফেলেন, সে লক্ষ্যেই পর্যায়ক্রমে চোখের স্ক্রিনিং, চিকিৎসা, চশমা ও ওষুধ বিতরণ এবং প্রয়োজনীয় রোগীদের ছানি অপারেশনের আওতায় আনা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় ৩০৫ জনের চোখ পরীক্ষা, ছানি শনাক্ত ৫৫ জন

error:

নোয়াপাড়ায় ৩০৫ জনের চোখ পরীক্ষা, ছানি শনাক্ত ৫৫ জন

আপডেট সময় ০৮:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬