ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে তালবীজ রোপণে সবুজ স্বপ্ন, সড়কের পাশে গড়ে উঠছে ছায়ার ভবিষ্যৎ Logo মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন Logo যুবদল সভাপতির বক্তব্যের প্রতিবাদে হাইমচর জামায়াতের বিবৃতি Logo হরিপুরে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দুই পাড়ে হাজারো দর্শনার্থীর ঢল Logo মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক Logo নোয়াপাড়ায় ৩০৫ জনের চোখ পরীক্ষা, ছানি শনাক্ত ৫৫ জন Logo সাবেক প্রধান শিক্ষকের বাসায় চুরি, হাত-পা ও চোখ বেঁধে লুট Logo গুলিস্তানে জাসদ কার্যালয়ের সামনে থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আটক Logo মাধবপুরে ভোররাতে পুলিশের অভিযান, ১২৫ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ Logo লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই গর্ভবতী গাভীর মৃত্যু, নিঃস্ব দরিদ্র খামারি

মাধবপুরে তালবীজ রোপণে সবুজ স্বপ্ন, সড়কের পাশে গড়ে উঠছে ছায়ার ভবিষ্যৎ

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশে তালবীজ রোপণের মাধ্যমে সবুজ ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় উপজেলার বিভিন্ন সড়কের পাশে পর্যায়ক্রমে হাজার হাজার তালবীজ রোপণ করা হচ্ছে।

সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় থেকে কামরুলের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। পরে বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় উদ্যোগটি বিস্তৃত হয় উপজেলার বিভিন্ন সড়ক ও জনপদে।

রাওফুল ফাউন্ডেশনের সৌজন্যে ও কামরুলের সহযোগিতায় গোপালপুর থেকে এক্তারপুর পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০টি তালবীজ রোপণ করা হয়েছে। এরপর বুল্লা মানবিক টিমের অর্থায়নে বুল্লা থেকে ছাতিয়াইন সড়কে আরও ৯০০টি তালবীজ রোপণ করা হয়।

পরবর্তীতে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের উদ্যোগে ৩ হাজার তালবীজ সংগ্রহ করা হয়। সংগৃহীত এসব বীজ পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সড়কের পাশে রোপণ করা হয়েছে।

এর মধ্যে হরিশ্যামা–শাহপুর সড়কে ৯০০টি, বুল্লা–বরগ সড়কে ৬০০টি, মৌজপুর–ঘিলাতুলী সড়কে ৭০০টি এবং গুমুটিয়া থেকে নদীর পাড় পর্যন্ত ৩০০টি তালবীজ রোপণ করা হয়েছে।

দীর্ঘ ও শ্রমসাধ্য এ কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কামরুম ইসলাম খান ও সাঈদ বোরহান উদ্দিন খান। তাঁদের সঙ্গে জাহাঙ্গীর আলম, আকরাম খান, নজরুল ইসলাম, মামুন মিয়া, আরাফাত, শাকিব ও মাহিনূরসহ অনেকে স্বেচ্ছাশ্রম দিয়েছেন।

এছাড়া বুল্লা ইউনিটের রুবেল, শামীল এখলাস, পারভেজ, আকিল, জুয়েল ও রাব্বি এবং আদাঐর ইউনিটের নাজিরও তালবীজ রোপণ কার্যক্রমে অংশ নেন।

উদ্যোক্তারা জানান, তালগাছ প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। সড়কের পাশে পরিকল্পিতভাবে তালগাছ বেড়ে উঠলে ভবিষ্যতে পথিকদের জন্য প্রাকৃতিক ছায়া তৈরি হবে। একই সঙ্গে এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও সবুজের পরিমাণ বাড়াতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

তাঁরা আরও জানান, এ কার্যক্রমের উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয়; নতুন প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ এবং স্বেচ্ছাসেবার মানসিকতা তৈরি করাও এর অন্যতম লক্ষ্য।

আজ যে ছোট্ট তালবীজ মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে, কয়েক বছর পর সেটিই বড় হয়ে সড়কের পাশে ছায়াদানকারী গাছে পরিণত হতে পারে। উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তখন সেখানে থাকুন বা না থাকুন, তাঁদের লাগানো গাছের ছায়া পথিকদের স্বস্তি দিতে পারে।

স্বেচ্ছাশ্রম, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় মাধবপুরে এভাবেই গড়ে উঠছে সবুজ পথের নতুন সম্ভাবনা। তালবীজ রোপণের এই উদ্যোগ তাই শুধু বর্তমানের জন্য বৃক্ষরোপণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ উত্তরাধিকার তৈরির প্রচেষ্টা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে তালবীজ রোপণে সবুজ স্বপ্ন, সড়কের পাশে গড়ে উঠছে ছায়ার ভবিষ্যৎ

error:

আপডেট সময় ১২:১৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬