ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ; জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড

ঢাকা-১৬ আসনের মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনী অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগে একজন পোলিং অফিসারসহ দুজনকে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাচন চলাকালে ওই কেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুইজন পোলিং এজেন্ট নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রে প্রবেশ করেন। তদন্তে দেখা যায়, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার মোছা. সুমনা ইসলাম তাদের অবৈধ অনুপ্রবেশে সরাসরি সহায়তা করেন।

অভিযুক্ত মোছা. সুমনা ইসলাম একজন সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ৬নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী।

ঘটনার খবর পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় দুইজন পোলিং এজেন্টকে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী দায়িত্বে অবহেলা ও অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় পোলিং অফিসার মোছা. সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটকেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতেই দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ; জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড

আপডেট সময় ১১:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬