ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

সাংবাদিককে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিতে চান স্বরাষ্ট্র উপদেষ্টা

দৈনিক নয়াদিগন্ত ও বাংলাভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি হারুন আনসারীকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিতে চান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় সাংবাদিক হারুন আনসারী স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন, বিগত সময়ে ভালো পারফরম্যান্সের কারণে নির্বাচিত সরকার দায়িত্ব দিলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন কি না। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভালো পারফরম্যান্স করলে তার কুশপুত্তলিকা দাহ করা হতো না। নির্বাচনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে সেটি সাংবাদিক হারুন আনসারীকেই দিয়ে দেবেন।

তিনি বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে প্রস্তুত রয়েছে। ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং এটি একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে।

বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কিছু এলাকায় ড্রোন ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

সাংবাদিককে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিতে চান স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৭:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬