ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

পূর্ব সিংহগ্রামে জমকালো আয়োজনে সাদ্দাম হোসেন রিয়াজ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব সিংহগ্রামে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সাদ্দাম হোসেন রিয়াজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন-১’-এর মেগা ফাইনাল। শ্বাসরুদ্ধকর এই ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পূর্ব সিংহগ্রাম জাবেল–সাব্বির জুটি।

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনালে বামৈ কটিহারার বদরুল ও রুহান জুটিকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় জাবেল ও সাব্বির। বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় আকর্ষণীয় ২৪ ইঞ্চি এলইডি টিভি। উল্লেখ্য, টুর্নামেন্টটির মূল পৃষ্ঠপোষক ছিলেন ইতালি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সাদ্দাম হোসেন রিয়াজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং করাব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন লাখাই উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মালু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সাংবাদিক এস এম জুবায়ের আহমেদ ও নুরুল হক মিয়া। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুল্লা ইউনিয়ন যুবদল নেতা বাবলু আহমদ রাজ, আজিম আহমেদ এবং কুরবান আহমেদ জীবন।

মাঠে খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি প্যানেলের সদস্য শেরে আলম, পাবেল আহমেদ ও পার্থ। শীতের রাতে দর্শকদের উপচে পড়া ভিড় ও ক্রীড়ামোদী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

প্রবাসে থেকেও এলাকার তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলায় সাদ্দাম হোসেন রিয়াজের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান অতিথিবৃন্দ ও গ্রামবাসী।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

পূর্ব সিংহগ্রামে জমকালো আয়োজনে সাদ্দাম হোসেন রিয়াজ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

আপডেট সময় ১২:০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬