ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ ৫৫ বিজিবির চোরাচালানবিরোধী পৃথক দুইটি বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, জিরা ও মশার কয়েল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে ২৮ জানুয়ারি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। তল্লাশিকালে অভিনব কায়দায় লুকিয়ে পরিবহনকালে থাকা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও মশার কয়েল উদ্ধার করা হয়। পরে অবৈধ এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।

এছাড়াও একই দিনে পৃথক আরেকটি বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কে একটি ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ট্রাকটির ভেতরে বালুর নিচে বস্তাভর্তি অবস্থায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়।

জব্দকৃত চোরাচালানি পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা সদা জাগ্রত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তে চোরাচালান ও মাদক সংশ্লিষ্ট চক্র শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার এবং সীমান্তবর্তী জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় ১১:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬