ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ কুমিল্লা আদালতের এজিপি আটক

কুমিল্লায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কুমিল্লা আদালতের এক সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) ও আরেক যুবককে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নগরের টমছমব্রিজ এলাকা থেকে প্রথমে আরিফুল ইসলাম নামের এক যুবককে পাঁচটি গুলি ও একটি ছুরিসহ আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা আদালতের এজিপি কে আই এম মাসুদুল হক ওরফে মাসুমের বাসায় অভিযান চালানো হয়।

অভিযানে মাসুদুল হকের বাসার ওয়ার্ডরোব থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। পরে মাসুদুল হক ও আরিফুল ইসলামকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, মাসুদুল হক জামায়াতপন্থী আইনজীবী হিসেবে পরিচিত। তিনি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হকের ছোট ভাই। আটক আরিফুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কাইমুল হক জানান, মামলার নথিপত্র পেলে আইন মন্ত্রণালয়ে বিষয়টি জানানো হবে। এরপর এজিপি হিসেবে মাসুদুল হকের দায়িত্বের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ কুমিল্লা আদালতের এজিপি আটক

আপডেট সময় ০৬:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬