ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

তারেক রহমানকে বরণকরতে প্রস্তুত হবিগঞ্জবাসী, দুই লাখ মানুষের সমাগম ঘটাতে চায় বিএনপি

কামরুল হাসান, হবিগঞ্জ:

দলের চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সফরে আসছেন। এ উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

ওই দিন ঢাকা–সিলেট মহাসড়কের পাশে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের বিশাল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। এই জনসভায় অন্তত দুই লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ করছে জেলা বিএনপি। এ লক্ষ্যে ইতোমধ্যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রস্তুতি বৈঠকসহ নানা তৎপরতা সম্পন্ন করেছেন।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী জি কে গউছ বলেন, দেশে ফেরার পর বিএনপির চেয়ারম্যানের ঢাকার বাইরে এটিই প্রথম সফর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সফর ও সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে দুই লাখ মানুষের সমাগম ঘটাতে স্থানীয়ভাবে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিএনপির নেতাকর্মীরা জানান, ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগের রাতে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন সকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন। এরপর নগরের আলিয়া মাদ্রাসা মাঠে এক জনসভায় বক্তব্য দেবেন।

সূত্র জানায়, আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপি প্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে মৌলভীবাজারের শেরপুরে জনসভায় বক্তব্য দেবেন এবং জেলার সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। পরে তিনি শায়েস্তাগঞ্জের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন এবং হবিগঞ্জের চারটি আসনের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

জি কে গউছ আরও জানান, জনসভাকে সফল করতে জেলা ও নয়টি উপজেলায় ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। তারেক রহমান যেসব সড়ক ও মহাসড়ক দিয়ে যাতায়াত করবেন, সেসব সড়কের দুই পাশে বিপুল মানুষের উপস্থিতির মাধ্যমে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠের জনসভা সফল করতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন পৃথক প্রস্তুতি সভা করেছে। এসব সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেওয়া হয়।

জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ বলেন, তারেক রহমানের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে যুবদল ব্যাপক প্রচারণা চালিয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, জনসভাস্থলে নিরাপত্তা নিশ্চিতে ছাত্রদলের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।

শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান সুমন বলেন, তারেক রহমানের আগমনে শায়েস্তাগঞ্জবাসী গর্বিত।

এদিকে তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত সিএসএফের একটি টিম জনসভাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি জেলা পুলিশ সুপার সভাস্থল পরিদর্শন সম্পন্ন করেছেন এবং জনসভাস্থল সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

তারেক রহমানকে বরণকরতে প্রস্তুত হবিগঞ্জবাসী, দুই লাখ মানুষের সমাগম ঘটাতে চায় বিএনপি

আপডেট সময় ০৪:২৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬