ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান Logo ডোপ টেস্ট পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত Logo মঙ্গলবার রাত থেকে কলকারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প বিলুপ্তির পথে Logo জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় মঙ্গলবার Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে

তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে: মাধবপুরে সৈয়দ ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির একটি সুস্পষ্ট রূপরেখা নিয়ে গভীরভাবে চিন্তা করছেন বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, সমতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রগঠনের লক্ষ্যেই তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নকে সামনে রেখে ৩১ দফা প্রণয়ন করেছেন। এই ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে—এতে কোনো সন্দেহ নেই।

রোববার দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে সামনে রেখে মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মোঃ ফয়সল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল সরকার গঠনের বিষয় নয়, বরং দেশের ভবিষ্যৎ পথনির্দেশ নির্ধারণ করবে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন একটি বড় সুযোগ।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের দর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেমিক আদর্শ বাস্তবায়নে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী ২২ জানুয়ারি তারেক রহমানের সিলেট সফর সফল করতে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে প্রণীত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতিফলন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি ও শিল্পায়নে সমান সুযোগ নিশ্চিত করতে এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশ টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশ গণতন্ত্র ও ভোটাধিকার সংকটে রয়েছে। এই সংকট উত্তরণে বিএনপির নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে।

আরেক বিশেষ অতিথি বিএনপি নেতা ও সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়; মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি অলি উল্ল্যা ও আরজু মেম্বার, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী ও মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, সাবেক পৌর বিএনপি সভাপতি আব্দুল আজিজ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, ছাত্রদলের আহ্বায়ক মারুফ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান

error:

তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে: মাধবপুরে সৈয়দ ফয়সল

আপডেট সময় ০৫:৪২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬