ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

মালদ্বীপ ইমিগ্রেশনের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের হাইকমিশনার

আবু জাহের, মালদ্বীপ প্রতিনিধি:

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপ ইমিগ্রেশন কার্যালয়ে মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল সিপি (অব.) আহমেদ ফাসীহ-এর সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকটি আন্তরিক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে মালদ্বীপে বসবাসরত ও কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ সুরক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মালদ্বীপ ইমিগ্রেশনের কন্ট্রোলার জেনারেল হাইকমিশনারকে সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। এর মধ্যে ই-ভিসা সিস্টেম ও ইমিগ্রেশন মোবাইল অ্যাপ্লিকেশন চালু অন্যতম। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি চ্যালেঞ্জ থাকলেও তা দ্রুত সমাধান করা হবে। ই-ভিসা ব্যবস্থার মাধ্যমে ভিসার অবস্থা অনলাইনে যাচাই করা যাবে এবং নিকট ভবিষ্যতে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা ইস্যুর পরিকল্পনা রয়েছে।

বৈঠকে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের কল্যাণ সংক্রান্ত বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। মান্যবর হাইকমিশনার উল্লেখ করেন, অনেক শ্রমিক বৈধভাবে মালদ্বীপে প্রবেশ করলেও প্রতিশ্রুত কর্মসংস্থান না পাওয়ায় নানাবিধ সমস্যার মুখে পড়ছেন। তিনি প্রবাসী শ্রমিকদের শোষণ ও প্রতারণা থেকে সুরক্ষার ওপর জোর দেন এবং তথাকথিত ‘ফ্রি-ভিসা’ প্রথা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ সময় ডলার সংকট নিরসন, নিরাপদ ও কার্যকর ব্যাংকিং ব্যবস্থা, ন্যায্য বেতন কাঠামো বাস্তবায়ন, শ্রমিকদের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং প্রতারণায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ হাইকমিশনে প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ও তথ্য ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেলের সঙ্গে শেয়ার করা হয়।

জবাবে কন্ট্রোলার জেনারেল আশ্বাস দেন, যাচাই সাপেক্ষে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত কোম্পানি ও নিয়োগকর্তাদের ব্ল্যাকলিস্ট করা হবে এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের শ্রম সম্পর্ক কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিলে সহায়তা করা হবে।

বৈঠক শেষে মান্যবর হাইকমিশনার বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে মালদ্বীপ ইমিগ্রেশনের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

মালদ্বীপ ইমিগ্রেশনের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের হাইকমিশনার

আপডেট সময় ০৭:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬