ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক Logo হবিগঞ্জে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি, সভাপতি লোকমান ছাদী Logo হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, যৌথ অভিযানে আটক ৩ Logo মাধবপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, আড়ত মালিককে ১০ হাজার টাকা জরিমানা Logo ডিসেম্বরে পলাতক আসামিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি Logo দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo শিল্পবর্জ্যে অস্তিত্ব সংকটে সুতাং নদী, দূষণে ছাড়িয়ে যাওয়ার দাবি বুড়িগঙ্গাকেও Logo গোপালগঞ্জের ডিসি প্রত্যাহার, নতুন দায়িত্বে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজ Logo টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ Logo মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ৫০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ২

মাধবপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, আড়ত মালিককে ১০ হাজার টাকা জরিমানা

মো. রুবেল মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাটিয়ারা মৎস্য আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক আড়ত মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২০০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার কাটিয়ারা এলাকার মনি মুক্তা মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আড়ত মালিক প্রমোদ দাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কয়েকজন সাংবাদিক পাইকারি মাছের আড়তে মাছ কিনতে গেলে সেখানে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হতে দেখেন। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হয়। খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুকমল ভট্টাচার্য ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আড়ত মালিককে জরিমানা করার পাশাপাশি প্রায় ২০০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।

অভিযানে মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ও ফিল্ড অ্যাসিস্ট্যান্ট শরিফ উদ্দিন উপস্থিত ছিলেন। পরে জব্দ করা মাছ উপজেলা মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

নিষিদ্ধ পিরানহা মাছের বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক

error:

মাধবপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, আড়ত মালিককে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৬:৩৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬