ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক Logo হবিগঞ্জে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি, সভাপতি লোকমান ছাদী Logo হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, যৌথ অভিযানে আটক ৩ Logo মাধবপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, আড়ত মালিককে ১০ হাজার টাকা জরিমানা Logo ডিসেম্বরে পলাতক আসামিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি Logo দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo শিল্পবর্জ্যে অস্তিত্ব সংকটে সুতাং নদী, দূষণে ছাড়িয়ে যাওয়ার দাবি বুড়িগঙ্গাকেও Logo গোপালগঞ্জের ডিসি প্রত্যাহার, নতুন দায়িত্বে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজ Logo টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ Logo মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ৫০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ২

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

বাংলার খবর ডেস্ক:

দেশে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। এ ছাড়া একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অনুমোদন অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানা বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন মাতামুহুরী থানা স্থাপন করা হবে। একইভাবে বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় নতুন থানা গঠন করা হবে।

এ ছাড়া বগুড়ার মোকামতলা ও সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুটি নতুন পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে নিকার।

ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করার সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে, লক্ষ্মীপুরের নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলা এবং কুমিল্লার নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, চন্দ্রগঞ্জ উপজেলার সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর ও হাজিরপাড়া মৌজায় স্থাপন করা হবে। আর বাঙ্গরা উপজেলার সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থানান্তর করা হবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক

error:

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

আপডেট সময় ১২:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬