ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক Logo হবিগঞ্জে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি, সভাপতি লোকমান ছাদী Logo হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, যৌথ অভিযানে আটক ৩ Logo মাধবপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, আড়ত মালিককে ১০ হাজার টাকা জরিমানা Logo ডিসেম্বরে পলাতক আসামিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি Logo দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo শিল্পবর্জ্যে অস্তিত্ব সংকটে সুতাং নদী, দূষণে ছাড়িয়ে যাওয়ার দাবি বুড়িগঙ্গাকেও Logo গোপালগঞ্জের ডিসি প্রত্যাহার, নতুন দায়িত্বে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজ Logo টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ Logo মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ৫০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি, সভাপতি লোকমান ছাদী

আবদুর রউফ আশরাফ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা লোকমান ছাদীকে সভাপতি এবং মুফতি মহসিন আহমদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় হবিগঞ্জ জেলা প্রেসক্লাবে জেলা ওলামা সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা লোকমান ছাদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু মুসা সা’দ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল আবরার। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুদ্দীন খান তানভীর এবং কেন্দ্রীয় সহ-ওলামা কল্যাণ সম্পাদক মুফতি মিজানুর রহমান বোখারী।

নবগঠিত কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহসভাপতি মাওলানা হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু মুসা সা’দ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মুফতি ইমরান কোরাইশি।

এ ছাড়া প্রশিক্ষণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান আজাদ চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা ফয়সল আহমদ এবং অর্থ সম্পাদক মাওলানা বশির আহমদসহ বিভিন্ন সম্পাদকীয় পদে জেলার আলেম-উলামাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নবীন-প্রবীণ আলেম-উলামারা অংশ নেন। বক্তারা দ্বীনি ঐক্য, আলেম-উলামাদের পারস্পরিক সম্প্রীতি, সাংগঠনিক কার্যক্রমের সম্প্রসারণ এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

নবগঠিত কমিটির নেতারা জেলার আলেম-উলামাদের ঐক্য সুদৃঢ় করা এবং দ্বীনি ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক

error:

হবিগঞ্জে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি, সভাপতি লোকমান ছাদী

আপডেট সময় ০৯:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬