ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

লাখাইয়ে ইরাজ মিয়া হত্যা: ভৈরবে র‍্যাবের সাঁড়াশি অভিযানে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর ও বালিগাঁও গ্রামের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ইরাজ মিয়া (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় বড় সাফল্য পেয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলার প্রধান আসামিসহ চারজন এজাহারনামীয় আসামিকে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সহায়তায় গত ১৪ জানুয়ারি বিকেলে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মামলার ১ নম্বর আসামি মো. আলাল মিয়া (৫৫), ৭ নম্বর আসামি মো. রেজাউল (৪৫), ১০ নম্বর আসামি মো. রফিকুল ইসলাম রফিক (৫২) এবং ১৫ নম্বর আসামি মো. হেলাল মিয়া (৫৫)। তারা সবাই বালিগাঁও গ্রামের বাসিন্দা হলেও ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি বালিগাঁও ও ফরিদপুর গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের একপর্যায়ে ফরিদপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে ইরাজ মিয়া গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১১ জানুয়ারি লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

লাখাই থানা পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও পুলিশের একটি যৌথ দল ভৈরব এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার যথাযথ পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

লাখাইয়ে ইরাজ মিয়া হত্যা: ভৈরবে র‍্যাবের সাঁড়াশি অভিযানে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৭:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬