ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২ Logo লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মালবাহী পিকআপ, আহত ৩ Logo লাখাইয়ে বিলে বিষ প্রয়োগের অভিযোগ, ১৫-২০ লাখ টাকার মাছ নিধন Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস.এফ.এ.এম. শাহজাহান Logo মালদ্বীপে সংবর্ধিত ফেনী জেলা বিএনপির দুই নেতা Logo নাসিরনগরে পুঁটি মাছের চ্যাপা শুঁটকি শিল্পে সম্ভাবনা, প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা Logo চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ Logo লাখাইয়ে ইউপি চেয়ারম্যান নোমান সারওয়ার জনির জন্মদিন উদযাপন Logo মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট Logo লাখাইয়ে সালিশ বৈঠকে তালাক ও টাকা পরিশোধকে কেন্দ্র করে যুবকের ওপর হামলা

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫৫ বিজিবির অভিযানে অভিনব কায়দায় ট্রাকের বালুর নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়িসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। সন্দেহজনক একটি বালুবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

ট্রাকটি তল্লাশিকালে বালুর নিচে অভিনব কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়ি উদ্ধার করা হয়। পরে অবৈধ এসব পণ্যসহ ট্রাকটি জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ভারতীয় অবৈধ পণ্য ও ট্রাকের সর্বমোট সিজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২

error:

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

আপডেট সময় ০৬:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬