ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়া কুট্রাপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ২০ জন আহত

ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কুট্রাপাড়া বিশ্বরোড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের দ্রুত তৎপরতায় দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও রাস্তার দুর্বল অবস্থা এ দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠনে বড় পরিবর্তনের প্রস্তাব

error:

ব্রাহ্মণবাড়িয়া কুট্রাপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ২০ জন আহত

আপডেট সময় ০৫:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬