ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘এটা শাহবাগ মোড় নয়, এটা সংসদ’—হাসনাতকে স্পিকার Logo লাখাইয়ে সিঁধ কেটে ঘরে ঢুকে চুরি, এলাকায় চাঞ্চল্য Logo বহরা ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী কাজী ঝুহাক Logo যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: চিফ হুইপ Logo আন্দিউড়া ইউনিয়নবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন মোত্তাকিম চৌধুরী Logo লাখাইয়ে সুতাং নদী থেকে তেঘরিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন Logo পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী Logo আবু সাঈদ ভেবেছিলেন সামনে মানুষ দাঁড়িয়ে, অথচ তারা ছিল অমানুষ: ট্রাইব্যুনাল Logo দুর্দিনে পাশে থাকার অঙ্গীকার, চা শ্রমিকদের সহায়তায় সৈয়দ শাফকাত

রুমিন ফারহানার নির্বাচনি মঞ্চ ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিস্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তাঁর পথসভার জন্য তৈরি করা মঞ্চ প্রতিপক্ষ ভেঙে দিয়েছে।

সরাইল উপজেলার হাওরবেষ্টিত অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার কথা ছিল। সকাল থেকে কলেজ মাঠে একটি মঞ্চ তৈরি করা হলেও তিনি সেখানে সভা করতে পারেননি। পরে তিনি নিজের গাড়িতে দাঁড়িয়ে জনগণের উদ্দেশে বক্তব্য দেন।

অরুয়াইল বাজার এলাকায় বক্তব্যে রুমিন ফারহানা বলেন, কলেজ মাঠে তৈরি করা মঞ্চটি প্রতিপক্ষরা লোকজন দিয়ে ভেঙে দিয়েছে। বাধ্য হয়ে তিনি জনগণের কাছে গিয়ে গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তব্য দিতে বাধ্য হন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনে এই অন্যায়ের উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। নিরীহ মানুষকে অর্থের বিনিময়ে মামলায় জড়ানো, দোকানে দোকানে চাঁদাবাজি ও অবৈধ বালুর ব্যবসা বন্ধ করার অঙ্গীকারও করেন তিনি। বক্তব্য শেষে তিনি অরুয়াইল বাজার এলাকায় গণসংযোগ করেন।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু বক্কর সরকার বলেন, নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা সভা-সমাবেশ করতে পারবেন না। মঞ্চ ভাঙচুরের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে নির্বাচনি বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব জোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। রুমিন ফারহানা এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

‘এটা শাহবাগ মোড় নয়, এটা সংসদ’—হাসনাতকে স্পিকার

error:

রুমিন ফারহানার নির্বাচনি মঞ্চ ভাঙচুর

আপডেট সময় ০২:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬