ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

৩ বাহিনীর প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। আজ রবিবার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানায়, দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানরা সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক সভা শুরু হবে। সভা শেষে গণমাধ্যমকে ব্রিফিং দেওয়া হবে।

এদিকে নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বঘোষিত সকাল ১০টার পরিবর্তে সভাটি দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন।

নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

৩ বাহিনীর প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক আজ

আপডেট সময় ০৯:৩২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫