ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল Logo জ্ঞানের পরিধি বিস্তারে লেখাপড়ার বিকল্প নেই Logo চুনারুঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৩১ সদস্যের কমিটি গঠন Logo লাখাই থেকে ঢাকায় গিয়ে মোবাইল কিনতে বের হয়ে নিখোঁজ সিরাজুল Logo লাখাইয়ে চুরি-মাদক মামলার পর নন-জিআর প্রসিকিউশন ওয়ারেন্টে ইয়াছিন গ্রেপ্তার Logo লাখাইয়ের বুল্লা বাজারে দিনে দুপুরে গ্যাস সিলিন্ডার চুরি Logo শায়েস্তাগঞ্জে ৮০ ঘনফুট মেহগনি চেরাই কাঠসহ ট্রাক আটক Logo মাধবপুরে আগুনে দগ্ধ স্কুলছাত্রী ইভার চিকিৎসায় স্বচ্ছতা গ্রুপের সহায়তা Logo আমু চা বাগানের ফুটবল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২

হবিগঞ্জে বিজিবির অভিযানে মাছের ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে। অভিযানে মাছ পরিবহনের একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে বিজিবির বিশেষ টহল দল একটি মাছ পরিবহনের ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাকভর্তি মাছের খাদ্য ও সরিষার খৈলের বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

এছাড়া একই দিনে ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। এসব পণ্য ও যানবাহনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় কসমেটিকসসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, জব্দকৃত পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৬৮ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য চোরাচালান রোধ, দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

জব্দকৃত পণ্য ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি চোরাচালান চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল

error:

হবিগঞ্জে বিজিবির অভিযানে মাছের ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় ১০:৪৭:০১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫