ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাধবপুরে পঞ্চম শ্রেণির মাদরাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে পঞ্চম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি বাইজিদ মিয়া (২২)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৯ ও র‌্যাব-১-এর যৌথ অভিযানে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোররাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার নীলা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাইজিদ মিয়া মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের বাসিন্দা।

র‌্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে মাদরাসায় যাতায়াতের পথে উত্ত্যক্ত করত বাইজিদ। বিষয়টি ছাত্রীর পরিবার জানতে পারলে সে আরও ক্ষিপ্ত হয়। গত ৭ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে বাইজিদ ও তার দুই সহযোগী ঘরে প্রবেশ করে। মেয়েটি ফিরে এলে তাকে জোর করে ধর্ষণ করা হয়। চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।

ঘটনার পর নির্যাতিতার মা বাদী হয়ে মাধবপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল।

র‌্যাব-৯-এর ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে প্রধান আসামির অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

মাধবপুরে পঞ্চম শ্রেণির মাদরাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১০:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫