ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের দাপট: মুস্তাফিজ-ইমনের লম্বা লাফ, তানজিদ-সাইফ পিছিয়ে

বাংলার খবর ডেস্ক

আইসিসির সর্বশেষ টি-২০ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল পেয়েছে নতুন সাফল্যের বার্তা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে একাধিক বাংলাদেশি ক্রিকেটার বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন। বিশেষ করে বোলার মুস্তাফিজুর রহমান ও ব্যাটার পারভেজ হোসেন ইমন র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়ে আলোচনায় উঠে এসেছেন।

সিরিজের শেষ ম্যাচে মাত্র ১১ রানে ৩ উইকেট নেওয়ায় মুস্তাফিজ বোলিং বিভাগে দুই ধাপ এগিয়ে এখন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে এটিই বর্তমানে সর্বোচ্চ অবস্থান।
শেখ মেহেদীও দারুণ এগিয়েছেন—দুই ম্যাচে ৪ উইকেটের পারফরম্যান্সে তিনি তিন ধাপ উন্নতি করে ১৪ নম্বরে উঠে এসেছেন। অন্যদিকে রিশাদ হোসেন শেষ ম্যাচে ৩ উইকেট নিয়ে ৫ ধাপ লাফিয়ে ১৯ নম্বরে অবস্থান করছেন।
লেগ-স্পিনার তানজিম হাসান সাকিব এগিয়েছেন ২ ধাপ, আর নাসুম আহমেদ উন্নতি করেছেন এক লাফে ৫ ধাপ।

তবে আনন্দের মধ্যেই রয়েছে হতাশার খবরও। সিরিজে অংশ না নেওয়ায় তাসকিন আহমেদ ১০ ধাপ পিছিয়ে ৫২ নম্বরে চলে গেছেন। শরিফুলেরও র‌্যাঙ্কিং কিছুটা অবনতি হয়েছে।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও দেখা গেছে বড় পরিবর্তন। তাওহীদ হৃদয় সিরিজে ৮৯ রান করে ৫ ধাপ এগিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে যৌথভাবে ৪২ নম্বরে স্থান পেয়েছেন।
অন্যদিকে পারভেজ হোসেন ইমন বড় চমক দেখিয়ে ২১ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা ৩৮ নম্বরে পৌঁছেছেন।
যদিও শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি করেও তানজিদ হাসান তামিম ১ ধাপ পিছিয়ে এখন ১৯ নম্বরে—যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান।
সাইফ হাসান নেমে গেছেন ৯ ধাপ পিছিয়ে ৩৯ নম্বরে, আর লিটন দাস হাফ সেঞ্চুরি করেও পিছিয়েছেন ২ ধাপ, বর্তমানে তিনি ৪৪ নম্বরে।

ব্যাটিং-বোলিং মিলিয়ে সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের এই উত্থান ২০২৬ টি-২০ মৌসুমে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের দাপট: মুস্তাফিজ-ইমনের লম্বা লাফ, তানজিদ-সাইফ পিছিয়ে

আপডেট সময় ০৪:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫