ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের আর্থিক সহায়তা পেলেন অন্ধ প্রতিবন্ধী তাহেরা খাতুন

শেখ ইমন আহমেদ মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে অনলাইনভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্রুপের ১০৩তম মানবিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার এক্তিয়ারপুর বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।

স্বচ্ছতা গ্রুপের সদস্য কাজী মোস্তাক আহমেদের প্রস্তাবে মাধবপুরের ৬ নং সাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের অসহায়, বিধবা ও অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী তাহেরা খাতুনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরা খাতুন দীর্ঘদিন ধরে চরম কষ্টে বাবার বাড়িতে মানবেতর জীবনযাপন করছিলেন। তার অবস্থার কথা জানার পর স্বচ্ছতা গ্রুপ এগিয়ে এসে সহায়তার হাত বাড়িয়ে দেয়।

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— স্বচ্ছতা গ্রুপের সদস্য মুফতি সফিকুল ইসলাম ডালিম, হাজী রাসেল আহমেদ, কাজী মোস্তাক আহমেদ, রোকন আহমেদ, মশিউর রহমান মামুন, সাব্বির হোসেন সাগর, এনামুল ইসলাম, মেহেদী হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ— মোঃ মোস্তফা কামাল শিবলী, সহকারী শিক্ষক আন্দিউরা উচ্চ বিদ্যালয়; সাংবাদিক ফরাসউদ্দিন; ব্যবসায়ী শাহজাহান মিয়া প্রমুখ।

উল্লেখ্য, স্বচ্ছতা গ্রুপ ২০১৮ সাল থেকে অনলাইন মেসেঞ্জার প্ল্যাটফর্মে সদস্যদের স্বেচ্ছা অর্থায়নে মাধবপুরের প্রতিটি গ্রামে অসহায় মানুষের জন্য মানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের আর্থিক সহায়তা পেলেন অন্ধ প্রতিবন্ধী তাহেরা খাতুন

আপডেট সময় ০৭:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫