ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

লাখাইয়ে জনরোষে ধরা পড়ল ডাকাত সদস্য: পুলিশের হাতে সোপর্দ

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া-ভাদিকারা সড়কে ডাকাতির সময় জনতার হাতে আটক হয়েছেন এক ডাকাত সদস্য। আতাউর উরফে সাহিদ (২৫) নামে ওই যুবককে গণআটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। সাহিদ সিংহ গ্রাম মাইজহাটির মৃত আরাজ উদ্দিনের ছেলে।

জানা যায়, গত বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক আটটার দিকে ভাদিকারা থেকে তেঘরিয়া যাওয়ার পথে মাঝরাস্তায় তেঘরিয়া গ্রামের হাবিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে একা পেয়ে ডাকাতরা আক্রমণ করে। এ সময় ডাকাতেরা তার হাতে থাকা নগদ ৫০ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ের শিকার হওয়ার পর হাবিবুর রহমান চিৎকার শুরু করলে আশপাশের কয়েকজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। জনতা ধাওয়া করে ডাকাত আতাউর উরফে সাহিদকে আটক করতে সক্ষম হলেও, তার সঙ্গে থাকা অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। আটককৃত ডাকাত আতাউর উরফে সাহিদ জিজ্ঞাসাবাদে তার দলের আরও এক সদস্যের নাম স্বীকার করেছে।

পরবর্তীতে স্থানীয় জনগণ আটককৃত ডাকাতকে লাখাই থানা পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনা সম্পর্কে লাখাই থানার এসআই নুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এলাকাবাসীর কয়েকজন জানান, গত দু-তিন দিন ধরে সন্ধ্যার পর এই রাস্তায় ডাকাতদল ওঁত পেতে থাকে এবং নিরীহ মানুষের ওপর হামলা চালাচ্ছে। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা অবিলম্বে এই সড়কে পুলিশের নিয়মিত টহল বাড়ানোর জন্য জোর দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

লাখাইয়ে জনরোষে ধরা পড়ল ডাকাত সদস্য: পুলিশের হাতে সোপর্দ

আপডেট সময় ০৮:৪৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫