ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মালদ্বীপে ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে সংবর্ধনা Logo ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ

হবিগঞ্জের লাখাইয়ে টমটমে ভয়াবহ আগুন: দ্রুত ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে রক্ষা পেলেন স্থানীয়রা

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা বামৈ কাঠিহারা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে মনির মোল্লার গ্যারেজে থাকা একটি টমটমে (ইলেকট্রিক রিকশা) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন তীব্র আকার ধারণ করলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে গ্যারেজে রাখা টমটমটিতে হঠাৎ করেই শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। প্রথমে স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিভে যায়। তবে এর মধ্যেই টমটমটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

মুক্তিযোদ্ধা জিয়া কলেজের সাবেক আহ্বায়ক সাকিব হাসান ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, “খবর দেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই তাঁরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁদের পেশাদারিত্ব এবং মানবিক ভূমিকার জন্য এলাকাবাসী কৃতজ্ঞ।”

দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের দোকানপাট ও স্থাপনাগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে ঘটনাটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে সংবর্ধনা

error:

হবিগঞ্জের লাখাইয়ে টমটমে ভয়াবহ আগুন: দ্রুত ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে রক্ষা পেলেন স্থানীয়রা

আপডেট সময় ১১:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫