ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মালদ্বীপে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলার খবর ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

গত ৩০ অক্টোবর (বুধবার) রাতে রাজধানী মালেতে অবস্থিত তান্দুরী রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আব্দুল মান্নান, এবং সভাপতিত্ব করেন প্রস্তাবিত সভাপতি ও ব্যবসায়ী মোহাম্মদ আরিফুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় এবং শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ যুবদলের নেতা হাজী মো. আল-আমিন, মো. জাহিদুল ইসলাম, আবু জাহের মোল্লা, মো. হাসান শেখ ও মো. কাইয়ুম শিকদার। এছাড়া স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সভাপতি মো. মাসুম মুন্না, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান, যুবদল নেতা মোহাম্মদ আশিকুর রহমান ও এম আর ইউসুফ মাহমুদসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও বিএনপির নেতৃত্বে দেশের সংকটকালীন যেকোনো মুহূর্তে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মালদ্বীপে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৪:২১:০৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫