ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

লাখাইয়ে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার ফুলবাড়িয়া উত্তর গ্রামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সকালে মিন্নি বন্ধের পুকুরপাড়ে একটি ছোট জাম গাছে রফিক মিয়া (৫৫) নামে ওই ব্যক্তির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী।

নিহত রফিক মিয়া ওই গ্রামের মৃত সানু মিয়ার ছেলে এবং তিনি পেশায় একজন ভিক্ষুক ছিলেন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করে।

পরিবারের দাবি, রফিক মিয়া দুই দিন আগে ঢাকায় গিয়েছিলেন। তবে তিনি কখন ফিরে এসেছেন, তা কেউ জানে না। শনিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে পরিবারের সদস্যরা খবর পান, রফিক মিয়ার লাশ ঝুলন্ত অবস্থায় পড়ে আছে।

স্থানীয়দের অনেকে ধারণা করছেন, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা হতে পারে।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, “লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা না হত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিশ্চিতভাবে বলা যাবে।”

তিনি আরও বলেন, “ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।”

নিহত রফিক মিয়া তিন মেয়ের জনক ছিলেন, তার কোনো ছেলে সন্তান নেই।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

লাখাইয়ে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫