ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার Logo জামালপুরে বিচারকের বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, আগের ৫ জন জড়িত নন Logo আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ Logo আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট Logo সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল Logo মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি

অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

বাংলার খবর ডেস্ক:

অতীতের ভুল ও সিদ্ধান্তে জাতির ক্ষতির জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।

জামায়াত আমির বলেন, “জামায়াতে ইসলামীর কারণে কেউ যদি কষ্ট পান বা ক্ষতির শিকার হন, আমি তাদের সবার কাছে সংগঠনের পক্ষ থেকে নিঃশর্তভাবে ক্ষমা চাইছি। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি নাই বললে সেটা সত্য হবে না।”

তিনি আরও বলেন, “আমাদের শত সিদ্ধান্তের মধ্যে একটি যদি ভুল হয়, সেই একটি সিদ্ধান্তেও যদি জাতির ক্ষতি হয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা চাইতে কুণ্ঠাবোধ করি না।”

সভায় ডা. শফিকুর রহমান জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু ও গণভোটের আয়োজনের দাবি জানান।

তিনি বলেন, “রমজানের আগে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘুরা সংবিধান অনুযায়ী নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করবে।”

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী।”

উল্লেখ্য, গত জুলাইয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অসুস্থ হয়ে পড়ার পর ওপেন হার্ট সার্জারি করান ডা. শফিকুর রহমান। পরে তিনি দীর্ঘ চিকিৎসা শেষে আবারও দলীয় কার্যক্রমে সক্রিয় হয়েছেন। অসুস্থতার পর এটি তার প্রথম বিদেশ সফর।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার

error:

অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

আপডেট সময় ০৫:৩৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫