ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

পাহাড়ে ঘুরতে গিয়ে গাড়ি খাদে পড়ে পশ্চিমবঙ্গের নকশালবাড়ির ২ যুবকের মৃত্যু

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:

পাহাড়ে ঘুরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকার দুই যুবক। শনিবার (১৮ অক্টোবর) ভোরে দার্জিলিংয়ের পাঙ্খাবাড়ি এলাকায় গাড়ি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নকশালবাড়ির ফুটানি মোড়ের বাসিন্দা সুমিত সিংহ এবং কোটিয়া জোতের বাসিন্দা রাজেশ পাসোয়ান। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন—রথখোলার রাজ দাস, তারক বিশ্বাস ও কোটিয়া জোতের করণ ঠাকুর।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওই পাঁচজন একটি চারচাকা গাড়িতে করে পাহাড়ে বেড়াতে বের হন। ভোরের দিকে পাঙ্খাবাড়ির রাস্তা দিয়ে ফেরার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে কাশিয়াং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

পুলিশ জানায়, সুমিত ও রাজেশ ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কাশিয়াং পুলিশ।

ঘটনাটিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

পাহাড়ে ঘুরতে গিয়ে গাড়ি খাদে পড়ে পশ্চিমবঙ্গের নকশালবাড়ির ২ যুবকের মৃত্যু

আপডেট সময় ০৩:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫