ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মন্দিরে অগ্নিসংযোগ: পুলিশের তৎপরতায় মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি Logo মাধবপুরে বেলগড় ৩৩ কেভি সুইচিং স্টেশনে ত্রুটি, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন Logo মাধবপুরে এসএসসি পরীক্ষার মধ্যে উচ্চস্বরে গান ও অসামাজিক কার্যকলাপে ক্ষুব্ধ অভিভাবক-শিক্ষার্থী Logo ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান Logo সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ আবদাল আহমদ Logo রাজশাহীর সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত Logo দেশের ১৫ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে নতুন মুখ Logo এআই ব্যবহার করে প্রতারণা: ১০ সদস্য গ্রেফতার, আরও অভিযান চলবে—আজহারি Logo কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী Logo গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা

মনতলা রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি এলাকাবাসীর

**মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:**

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনে গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। পারাবত, পাহাড়িকা ও কালনী এক্সপ্রেস মনতলায় না থামায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন শত শত যাত্রী এই স্টেশন ব্যবহার করলেও আন্তঃনগর ট্রেনগুলো এখানে থামে না। ফলে যাত্রীদের বাধ্য হয়ে দূরবর্তী শায়েস্তাগঞ্জসহ অন্যান্য স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়। এতে সময়, অর্থ ও নিরাপত্তা—সবদিক থেকেই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

বুধবার বিকেলে মনতলা রেলস্টেশনে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা এই দাবি জানান। সভায় উপস্থিত ছিলেন—সাবেক মেম্বার ডা. মোহাম্মদ লাল মিয়া, সহকারী অধ্যাপক আব্বাস উদ্দিন মিজান, অপরূপা বালিকা বিদ্যায়তনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাহার, বহরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন, বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন আলম রিপন, আনোয়ার হোসেন বেলাল, সৈয়দ বোরহান, আল মাসুদ লোকমান, জাকির হোসেন, রাসেল আহমেদ ও টিপু চৌধুরী প্রমুখ।

সভায় শতাধিক স্থানীয় নাগরিক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি অংশ নেন। বক্তারা বলেন, মনতলা রেলস্টেশন এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। এখানকার সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন বহু শিক্ষার্থী হবিগঞ্জ, মৌলভীবাজার ও শায়েস্তাগঞ্জ থেকে যাতায়াত করে। কিন্তু আন্তঃনগর ট্রেন না থামায় শিক্ষার্থীদের দূরের স্টেশন থেকে ট্রেনে উঠতে হয়, যা সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে মনতলা রেলস্টেশনে পারাবত, পাহাড়িকা ও কালনী এক্সপ্রেসের যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে। তা না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

একজন বক্তা বলেন, “এটি জনতার ন্যায্য দাবি। শান্তিপূর্ণভাবে আমরা দাবি জানাচ্ছি, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। প্রতিদিন মনতলায় ট্রেন না থামায় যাত্রীদের অমানবিক কষ্ট সহ্য করতে হচ্ছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মন্দিরে অগ্নিসংযোগ: পুলিশের তৎপরতায় মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি

error:

মনতলা রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি এলাকাবাসীর

আপডেট সময় ১১:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫