ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পে বাহুবলে ক্ষতিগ্রস্তদের পরামর্শ সভা, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনের ঘোষণা

**হাবিবুর রহমান নোমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:**

ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অধীনে হবিগঞ্জের বাহুবল অংশে অধিগ্রহণকৃত জমির ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন ক্ষতিগ্রস্ত ভূমিমালিকরা।

বুধবার আসরের নামাজের পর বাহুবল উপজেলার মোহনা কমিউনিটি সেন্টারে এক পরামর্শ সভায় এ ঘোষণা আসে। সভায় ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অভিযোগ করেন, সরকারের উন্নয়ন প্রকল্পে জমি দিয়ে দেশের অগ্রগতিতে অবদান রাখলেও এখনো পর্যন্ত জমির প্রকৃত বাজারমূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ক্ষতিপূরণ পাননি তারা।

বক্তারা বলেন, “একই প্রকল্পের অধীনে বিভিন্ন এলাকায় ক্ষতিপূরণের হার ভিন্ন— এতে বাহুবল অংশের জমির মালিকরা বৈষম্যের শিকার হচ্ছেন।”

তাঁরা অভিযোগ করেন, জমির শ্রেণি ও অবস্থান অনুযায়ী সঠিক মূল্য নির্ধারণে বিভিন্ন টালবাহানা চলছে, যা অনেক পরিবারকে আর্থিক সংকটে ফেলছে।

সভায় বক্তারা দ্রুত জমির বাস্তবসম্মত মূল্য নির্ধারণ ও ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। অন্যথায় শান্তিপূর্ণ আন্দোলনে নামার ঘোষণা দেন ক্ষতিগ্রস্ত মালিকরা।

সভায় আরও জানানো হয়, ভূমিমালিকদের পক্ষ থেকে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদানসহ মানববন্ধন, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সভায় বিভিন্ন ইউনিয়নের ভূমিমালিক, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পে বাহুবলে ক্ষতিগ্রস্তদের পরামর্শ সভা, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনের ঘোষণা

আপডেট সময় ০৭:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫