ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের চিকিৎসা সহায়তা পেলেন হোসেন মিয়া

বাংলার খবর ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে অনলাইনভিত্তিক মানবিক সংগঠন ‘স্বচ্ছতা গ্রুপ’-এর ১০২তম মানবিক কার্যক্রমের অংশ হিসেবে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে পা ভাঙা দুর্ঘটনায় আহত হোসেন মিয়াকে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার মনতলা শাহজালাল কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এই অনুদান হস্তান্তর করা হয়। স্বচ্ছতা গ্রুপের সদস্য সেলিম মিয়ার প্রস্তাবে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের হোসেন মিয়াকে এই সহায়তা দেওয়া হয়।

পরিবার সূত্রে জানা গেছে, হোসেন মিয়া স্থানীয় একটি ফ্যাক্টরিতে কাজ করার সময় দুর্ঘটনায় পড়েন এবং পা ভেঙে গুরুতর আহত হন। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন। আর্থিক সংকটে চিকিৎসা ব্যাহত হচ্ছিল—তখনই তার পাশে দাঁড়ায় স্বচ্ছতা গ্রুপ।

অনুষ্ঠানে স্বচ্ছতা গ্রুপের সদস্য ও ক্যাশিয়ার হামিদুর রহমান, শামসুল ইসলাম পরশ, সাংবাদিক শেখ ইমন আহমেদ, মো. খাইরুল ইসলাম খান, মো. নূর হোসেন, মো. জাবেদ মিয়া, ইয়াছিন আরাফাত, আল-আমিন শাহ, মো. ইয়াছিন ও সাব্বির হাসান সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সংগঠনের পাঁচজন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালে গঠিত স্বচ্ছতা গ্রুপ একটি অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন। তারা মাধবপুর উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। সংগঠনটি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের চিকিৎসা সহায়তা পেলেন হোসেন মিয়া

আপডেট সময় ০৭:০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫