ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

দুধের কলসিতে গাঁজা পাচার: মাধবপুরে দুই নারী আটক

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুরে অভিনব কৌশলে দুধের কলসিতে গাঁজা পাচারের সময় দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১৩ কেজি গাঁজা।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে মনতলা-মাধবপুর সড়কের পানিহাতা এলাকায় মনতলা তদন্ত কেন্দ্রের সামনে অভিযানটি চালানো হয়। মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে বিশেষ এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার খৈরা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী নুপুর আক্তার (৩৮) এবং মাধবপুর উপজেলার বেদে পল্লীর মোশাররফ হোসেনের স্ত্রী শিউলি আক্তার (৪০)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উল্ল্যাহ বলেন, “দুধের কলসিতে গাঁজা বহনের মতো অভিনব কৌশল ব্যবহার করা হয়েছিল। তবে আমাদের নজরদারিতে তা ধরা পড়ে যায়। আটক নারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মামলার কার্যক্রম চলমান রয়েছে।”

পুলিশ জানায়, এই ধরনের মাদক পাচারের ঘটনা প্রতিরোধে মাধবপুরে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

দুধের কলসিতে গাঁজা পাচার: মাধবপুরে দুই নারী আটক

আপডেট সময় ১১:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫